১৪-২০তম গ্রেডে তুলা উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাসেও আবেদন

২৬ আগস্ট ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
১৪-২০তম গ্রেডে তুলা উন্নয়ন বোর্ডে চাকরি

১৪-২০তম গ্রেডে তুলা উন্নয়ন বোর্ডে চাকরি © সংগৃহীত

তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৩ ক্যাটাগরির পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ৬৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর।

১. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: অডিও ভিজ্যুয়াল সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৪. পদের নাম: ট্রাকচালক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: ট্রাক/ট্রাক্টরচালক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: ক্যাশিয়ার

১০. পদের নাম: জিন মেকানিক/অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম: স্টোরকিপার কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১২. পদের নাম: জিপ/পিকআপচালক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
প্রার্থীর বয়সসীমা ০১ আগস্ট ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধারা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে cdb.teletalk.com.bd ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি
অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন শুরু ২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

সরাসরি ভাইভা দিয়ে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, আবেদন অভ…
  • ১৭ মে ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তিন মুসলিম দেশ 
  • ১৭ মে ২০২৬
রাজধানীতে এক ব্যক্তির মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১৭ মে ২০২৬
বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট
  • ১৭ মে ২০২৬
অপুষ্টি ও মায়ের দুধ না পাওয়ায় শিশুদের হামের ঝুঁকি বাড়ছে: স্…
  • ১৭ মে ২০২৬
দ্রুত সেবা দিতে ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081