প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি

১৬ অক্টোবর ২০২২, ০১:৫১ PM
প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি

প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন আউটলেটের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: আউটলেট ম্যানেজার। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে কোনো তৃতীয় বিভাগ বা ২.৫০ এর কম সিজিপিএ থাকলে আবেদন করা যাবে না। প্রার্থীর ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিটেইল ম্যানেজমেন্ট, রিটেইল সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। এছাড়াও চেইন শপ, রিটেইল স্টোর ও গ্রোসারি শপ পরিচালনা সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে। ইন্টারপারসোনাল স্কিল ও কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে এমএস এক্সেলের কাজে পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আরও পড়ুন: ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরির সুযোগ

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা, বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়াও বিক্রয়ের উপর কমিশন প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬