সুন্দরবন গ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ

১৬ অক্টোবর ২০২২, ১২:১৭ PM
সুন্দরবন গ্যাস কোম্পানিতে চাকরি

সুন্দরবন গ্যাস কোম্পানিতে চাকরি © সংগৃহীত

পেট্রোবাংলার অধীনে পরিচালিত সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে ২৩ অক্টোবর থেকে ১২ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: চিকিৎসা সহকারী। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

২. পদের নাম: সার্ভেয়ার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাসসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান। পদের সংখ্যা: ৮। আবেদন যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাসসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. পদের নাম: সিনিয়র স্টোরকিপার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৫. পদের নাম: স্টোরকিপার। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আরও পড়ুন: ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরির সুযোগ

৬. পদের নাম: রেকর্ডকিপার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম: জুনিয়র স্টোরকিপার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: জুনিয়র রেকর্ডকিপার। পদের সংখ্যা: ১। যোগ্যতা: দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর  মুক্তিযোদ্ধার সন্তান /প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে প্রবেশ করতে হবে http://sgcl.teletalk.com.bd/ এই লিংকে।

আবেদন ফি: ২০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬