হেড অব কালেকশন নিয়োগে আবেদন চলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘হেড অব কালেকশন’ পদে কর্মকর্তা নিয়োগে ২৫ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি);
বিভাগের নাম: রিটেইল, কার্ড অ্যান্ড স্মল বিজনেস লোন;
পদের নাম: হেড অব কালেকশন;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: যমুনা ব্যাংকে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম