৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৭২৫, আবেদন শেষ আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিটে

০১ জুলাই ২০২৬, ০৬:৩৮ PM
অফিসার (জেনারেল) পদে ৭২৫ কর্মী নিয়োগে আবেদন চলছে সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে

অফিসার (জেনারেল) পদে ৭২৫ কর্মী নিয়োগে আবেদন চলছে সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ৭২৫ কর্মী নিয়োগে ২ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;

পদের নাম: অফিসার (জেনারেল);

পদসংখ্যা: ৭২৫টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও

কোন ব্যাংকে কত পদ—

*রূপালী ব্যাংক পিএলসি ৮০টি;

*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১৬টি;

*বেসিক ব্যাংক লিমিটেড ১৩টি;

*বাংলাদেশ কৃষি ব্যাংক ৪৭১টি;

*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৪৭টি;

*কর্মসংস্থান ব্যাক ৭২টি;

*প্রবাসী কল্যাণ ব্যাংক ২টি;

*বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২২টি;

*ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২টি;

আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: ২১—৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। এছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি পাঠানো যাবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ বাংকের অফিশিয়াল ওয়েবসাইট

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage