ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

১৭ জুন ২০২৬, ০৯:৩৭ PM
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে এনসিসি ব্যাংকে

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে এনসিসি ব্যাংকে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে ১৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৬০,০০০ টাকা;

আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকে চাকরি, আবেদন ১৫ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (৩০ জুন ২০২৬ তারিখে);

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে যেকোনো ৩টি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় ‍শ্রেণি গ্রহণযোগ্য নয়:

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আবেদন ১০ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬