রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

৩০ মার্চ ২০২২, ০৫:৪২ PM
ব্যাংকে লেনদেন

ব্যাংকে লেনদেন © সংগৃহীত

পবিত্র মাহে রমজান মাসে দেশের সকল ব্যাংকে লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে। তবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। এছাড়া দুপুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। 

বুধবার (৩০ মার্চ) এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করে দেওয়া সার্কুলারে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : দাওয়াতের চাপে ঢাকা ছেড়ে পালিয়ে গেলেন মীর!

তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সব ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখতে পারবে ব্যাংক।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬