ক্লাস্টার ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোর চিন্তা

১১ জুন ২০২১, ০৮:৪১ AM
মহিবুল হাসান চৌধুরী

মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ক্লাস্টার ভিত্তিতে আমাদের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য ছাত্রছাত্রীদের রোল নম্বর ও বয়স অনুযায়ী বিভাগে ভাগ করা হতে পারে।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, একেকদিন একেক ক্লাস্টারের শিক্ষার্থীরা স্কুলে আসবে। ক্লাস্টারে পরে যেদিন যাদের ক্লাস থাকবে না সেদিন তাদের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। তারা বাসায় বসে অ্যাসাইনমেন্ট করবে। এছাড়া আমাদের অনলাইনে ক্লাস চলমান থাকবে।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, আমরা তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি শিক্ষা টিভি চালু করার জন্য। এটি করতে পারলে সারাদেশের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ ছাত্রছাত্রীদের পাঠদানের আওতায় আনা যাবে। 

বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬