বাকৃবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কৃষি সম্মেলন

১৭ অক্টোবর ২০১৯, ০৫:১৫ PM

© টিডিসি ফটো

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল অ্যাগ্রিকালচার’ (ইকসা) এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাকৃবি রিসার্চ সিস্টেমের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ঘাত প্রতিরোধী ও জলবায়ুর সাথে খাপ খাওয়ানো কৃষি প্রযুক্তি উদ্ভাবনে এক সাথে কাজ করার প্রয়াসে বিশ্বে বিভিন্ন দেশের কৃষি গবেষকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করতে যাচ্ছে বাকৃবি।

বাকৃবি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহের যৌথ উদ্যোগে আগামী ১৯ ও ২০ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে দেশের স্বনামধন্য গবেষকসহ বিদেশের ২৪ জন গবেষক অংশগ্রহণ করবেন। সম্মেলনে দেশি-বিদেশি গবেষকদের মোট ১৭৭টি প্রবন্ধ, ১০টি সেশন ও পোস্টার সেশন উপস্থাপিত হবে। সম্মেলনটির এবারের প্রতিপাদ্য বিষয় হবে ‘জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষি প্রযুক্তি’।

তিনি আরও জানান, সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আর্কিটেক্ট ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম। সম্মেলনটির প্রধান পৃষ্ঠপোষক বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এছাড়াও সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ. এইচ. আনসারি।

বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬