গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক সম্মেলন

০৭ আগস্ট ২০২৬, ০৭:১৮ PM
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা © টিডিসি ছবি

ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হচ্ছে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।

তিন দিনব্যাপী এ সম্মেলন ৭ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে।

শুক্রবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা সম্মেলনের লক্ষ্য, কর্মসূচি এবং বিভিন্ন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বিএসভিইআরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা বলেন, আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলনে দেশি-বিদেশি গবেষকদের ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা রয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, ভেটেরিনারিয়ান, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেবেন। ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার উদ্ভাবনকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

সম্মেলনে আন্তর্জাতিক কী-নোট বক্তৃতা, অ্যানুয়াল লেকচার, সিম্পোজিয়াম, প্লেনারি সেশন, ১৬টি সমান্তরাল বৈজ্ঞানিক অধিবেশন, পোস্টার উপস্থাপনা, বিশেষজ্ঞদের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, 'উদ্যোক্তা বিষয়ক আয়োজন এবং বিএসভিইআরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

জানা যায়, এবারের সম্মেলনে প্রাণির সংক্রামক রোগ, ভ্যাকসিন উন্নয়ন, মলিকুলার ডায়াগনস্টিকস, খাদ্য নিরাপত্তা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), জনস্বাস্থ্য, বন্যপ্রাণি ও জলজ প্রাণির স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং One Health-ভিত্তিক গবেষণাসহ বিভিন্ন বিষয়ে ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. তাহসিন ফারজানা এবং আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থী, বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি গবেষকরা আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক পরিমণ্ডলে তাদের গবেষণা উপস্থাপনের সুযোগ পাবেন। এতে তাদের গবেষণার মান ও উপস্থাপনা দক্ষতা আরও সমৃদ্ধ হবে।

তিনি বলেন, আমরা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। গবেষণার ফল যেন খামারিদের হাতে পৌঁছায় এবং তারা যেন এর বাস্তব সুফল পান, সেটিই আমাদের লক্ষ্য। গবেষণার মাধ্যমে দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে চাই।

তিনি আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সম্মেলনে উদ্দোক্তা বিষয়ক সেশনের আয়োজন করা হয়েছে। সেখানে সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন, যা নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে।

বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তিকে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই এ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নিয়ন্ত্রণ, ভ্যাকসিনের কার্যকর ব্যবহার, মলিকুলার ডায়াগনোসিস এবং দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে প্রাণির মৃত্যুহার কমিয়ে উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। শিক্ষক, গবেষক, মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সমন্বয়ে সম্মেলনে প্রাপ্ত সুপারিশগুলো সংকলন করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। এসব সুপারিশ ভবিষ্যতে প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬