৪৭তম বিসিএস

শেকৃবি শিক্ষার্থীদের আন্দোলনের পর নতুন করে ক্যাডার হলেন আরও ১৪ প্রার্থী

১৬ জুলাই ২০২৬, ০৬:৪৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৬:৫২ PM
শেকৃবির শিক্ষার্থীদের আন্দোলন, নতুন করে ক্যাডার হলেন আরও ১৪ প্রার্থী

শেকৃবির শিক্ষার্থীদের আন্দোলন, নতুন করে ক্যাডার হলেন আরও ১৪ প্রার্থী © টিডিসি সম্পাদিত

৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত ফলে পশু সম্পদ ক্যাডারে আরও ১৪ জনকে সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত জুন মাসের শেষের দিকে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর স্বতন্ত্র কোডসহ চার দফা দাবিতে টানা আন্দোলনে নামেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। তখন তারা জানিয়েছিলেন, ৪৭তম বিসিএসের ভাইভায় অংশ নেওয়া এএসভিএম অনুষদের ১৮ জন প্রার্থীর কেউই প্রফেশনাল ক্যাডারে সুপারিশ পাননি। ফলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তখন পিএসসিকে বিষয়টি জানানো হয়েছিল এবং একটি আবেদনও দিয়েছিলেন প্রার্থীরা।

আরও পড়ুন: স্বতন্ত্র কোডের দাবিতে শেকৃবির এএসভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে ছিল—কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ-সংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা ও টিএ-ডিএ চালু এবং ৪৭তম বিসিএসে প্রফেশনাল ক্যাডারে কেউ সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা।

এদিকে আজ ৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে দেখা যায়, ভাইভায় অংশ নেওয়া ১৮ জন প্রার্থীর মধ্যে ১৪ জনই টেকনিক্যাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ফলে আন্দোলনরত শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সুপারিশপ্রাপ্তরা জানান, এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক উদ্যোগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পিএসসির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এবং শিক্ষার্থীদের অদম্য ও সুসংগঠিত প্রচেষ্টার ফলস্বরূপ ৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে শেকৃবি থেকে নতুন করে মোট ১৪ জন প্রার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9