শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক শাহেদ

১১ জুলাই ২০২৬, ০৩:৫০ PM
মো. তাহিরুল হাসান ফাহিম ও শাহেদ মাহমুদ মাহিন

মো. তাহিরুল হাসান ফাহিম ও শাহেদ মাহমুদ মাহিন © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (শেকৃবিসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদ মাহমুদ মাহিন। শুক্রবার (১০ জুলাই) সমিতির কার্যালয়ে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবিসাসের সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম এবং শেকৃবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মুহা. তাহাজ্জত আলী। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সিফাতুল্লাহ আমিন (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোয়াইবুর রহমান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (দৈনিক গণকণ্ঠ), কোষাধ্যক্ষ  রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগো নিউজ ২৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত (বিডিএন৭১)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল, বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজুদ্দৌলা আরাফাত।

তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9