এশিয়ার বৃহত্তম কৃষি ফার্মে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রস্তাব সংসদে উঠছে আজ

৩০ এপ্রিল ২০২৬, ১২:০১ PM
দত্তনগর কৃষি ফার্ম

দত্তনগর কৃষি ফার্ম © সংগৃহীত

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়ার অন্যতম বৃহত্তম ‘দত্তনগর কৃষি ফার্ম’ কেন্দ্রিক একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব আজ জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে। আজ বুধবার বেলা ১১টা ৪ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হয়, যেখানে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদের সূচি অনুযায়ী, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্ম কেন্দ্রীক একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রস্তাব উঠার কথা রয়েছে। এটি উত্থাপন করবেন ঝিনাইদহ-৩ আসনের সদস্য মো. মতিয়ার রহমান। 

জানা যায়, এশিয়ার অন্যতম বৃহৎ এই কৃষি খামারটি বাংলাদেশের কৃষি উন্নয়নে দীর্ঘকাল ধরে অপরিসীম ভূমিকা রেখে চলেছে। প্রায় ৩ হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত এই খামারের অধিকাংশ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এবং কিছু অংশ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত। ১৯৪০ সালে তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত ব্রিটিশ সেনাদের তাজা সবজি সরবরাহের লক্ষ্যে এই খামারটি গড়ে তোলেন এবং নিজের নামানুসারে এর নামকরণ করেন ‘দত্তনগর কৃষি ফার্ম’। বর্তমানে এই ফার্মের অধীনে গোকুলনগর, পাথিলা, করিঞ্চা, মথুরা ও কুশোডাঙ্গা নামে পাঁচটি বড় খামার রয়েছে। 

ফার্মটির মোট আয়তনের মধ্যে চাষযোগ্য জমির পরিমাণ প্রায় আড়াই হাজার একর। এছাড়া এতে ৬০০ একর নিচু জমি এবং ২০০ একরেরও বেশি বিল এলাকা রয়েছে। 

১৯৪৭ সালে দেশভাগের পর হেমেন্দ্রনাথ দত্ত স্থায়ীভাবে কলকাতায় চলে গেলে এর দায়িত্ব পড়ে ম্যানেজার ও কর্মচারীদের ওপর। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার খামারটি অধিগ্রহণ করে কৃষি বিভাগের ওপর পরিচালনার দায়িত্ব ন্যস্ত করে। পরবর্তীকালে ১৯৬২ সালে এটি বর্তমান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে চলে যায় এবং বর্তমানে এর মাধ্যমেই পরিচালিত হচ্ছে। 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081