দেড় হাজার শিক্ষার্থী নি‌য়ে প্রথম রমজানে ইফতার বাকৃ‌বি ছাত্রদলের

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ PM
ইফতার মাহফিল বাকৃবিতে

ইফতার মাহফিল বাকৃবিতে © টিডিসি সম্পাদিত

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ইফতার মাহফিল এবং বিশেষ দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এ ইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

বাকৃবির ছাত্রদলের সদস্য স‌চিব শফিকুল ইসলাম বলেন, ‘দেশবাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় এই ইফতারের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এই আ‌য়োজ‌নের মূল উ‌দ্দেশ্য  ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করতে প্রস্তুত এই বার্তা দেওয়া।’

বাকৃ‌বি ছাত্রদ‌লের আহ্বায়ক মো আ‌তিকুর রহমান ব‌লেন, ‘নতুন সরকার যেন ন্যায় ও ইনসা‌ফের সা‌থে দেশ প‌রিচালনা কর‌তে পা‌রে এই দোয়ার জন‌্য এই আ‌য়োজন। এছাড়া আমরা শিক্ষার্থী‌দের পা‌শে সর্বদা আ‌ছি, এই বিশ্বাস তৈরি কর‌তেই ধারাবাহিকভা‌বে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজকের এই পবিত্র দোয়া ও ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের আত্মশুদ্ধির, ঐক্যের এবং কৃতজ্ঞতার এক মহৎ মুহূর্ত। পবিত্র রমজান আমাদের শিখায় ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবতার প্রকৃত অর্থ। সেই পবিত্র মাসে আমরা একত্রিত হয়েছি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং জুলাই আন্দোলনসহ বিগত সময়ের রাজনৈতিক সহিংসতায় শহিদ সকল আত্মার শান্তির জন্য দোয়া করতে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬