শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

১৬ নভেম্বর ২০২৫, ০১:৪৫ AM
আবরার নোমান

আবরার নোমান © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী আবরার নোমান মৃত্যুবরণ করেছেন। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।

প্রভোস্ট জানান, আবরার শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে তিনি একবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে হলে ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬