বাকৃবিতে তিন দিনব্যাপী বালাই ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪ অক্টোবর ২০২৫, ১০:২১ PM
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া © টিডিসি

জলবায়ু সহনশীল কৃষি গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক ও প্রকৃতিনির্ভর বালাই ব্যবস্থাপনার ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
এশিয়ায় প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও জলবায়ু সহনশীল কৃষি গড়ে তুলতে সরকারি অংশীদার এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ আয়োজিত হয়। এ প্রশিক্ষণে সহযোগিতা করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, এফএও’র জাতীয় পরামর্শক অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প প্রধান ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তন এখন কৃষি উৎপাদন ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ এবং প্রকৃতি-নির্ভর টেকসই সমাধান গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাকৃবি সব সময় কৃষি উন্নয়ন ও কৃষকবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ২২ জন উপসহকারী কৃষি কর্মকর্তা, ডিলার ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি উৎপাদন, প্রকৃতি-ভিত্তিক সমাধান ও কীট ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9