বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ঈদের দিন ‘মধ্যাহ্নভোজ’

০৬ জুন ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
শিবিরের ঈদ ফিস্ট

শিবিরের ঈদ ফিস্ট © টিডিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘মধ্যাহ্নভোজ’ আয়োজন করছে বাকৃবি শাখা ছাত্রশিবির। ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কুরবানির মাংস দিয়ে এই ভোজ আয়োজন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি ফখরুল ইসলাম। তিনি বলেন, ঈদের সময় অনেক শিক্ষার্থী চাকরির প্রস্তুতি বা অন্যান্য ব্যস্ততার কারণে বাড়ি ফিরতে পারেন না। অনেকেই একাকী ঈদের দিনটি কাটান। আমাদের এই আয়োজনের মাধ্যমে ঈদের দিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এই উদ্যোগ অন্তত কিছুটা হলেও পরিবারের অভাব লাঘব করবে এবং ক্যাম্পাসে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে।

তিনি আরও বলেন, ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ঈদুল আজহা আমাদের দোরগোড়ায়। প্রতি বছরের মতো এবারও আমরা কুরবানির ব্যবস্থা করেছি। এর মাংস দিয়ে শুধু মধ্যাহ্নভোজ নয়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী এবং আশেপাশের অসচ্ছল মানুষের মধ্যেও মাংস বিতরণ করা হবে।

ফখরুল ইসলাম জানান, শিক্ষার্থীবান্ধব ও মানবিক উদ্যোগের অংশ হিসেবেই ইসলামী ছাত্রশিবির এই আয়োজন করে থাকে। পবিত্র রমজান মাসে হলভিত্তিক ও কেন্দ্রীয় ইফতার আয়োজনের মাধ্যমে প্রায় ১৩ হাজার শিক্ষার্থীকে ইফতার করানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমেও আমরা সক্রিয়ভাবে সহযোগিতা করেছি। এভাবেই শিক্ষার্থীদের পাশে থেকে আমরা তাদের ভালোবাসা ও আস্থা অর্জনের চেষ্টা করছি।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9