হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহারে বাকৃবি ভিসিকে আল্টিমেটাম

১৭ জুলাই ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করতে শিক্ষার্থীরা ভিসিকে সময় বেঁধে দিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ৩টার থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেন। এসময় ‘হল বন্ধের নোটিশ কেনো? জবাব চাই’, ‘নোটিশ প্রত্যাহার করতে হবে, ধিক্কার ধিক্কার’, ‘ভিসি তোমায় ধিক্কার’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের এদিন দুপুরে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্চে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর রেজিস্ট্রারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা প্রশাসনিক ভবনে ফিরে যান। সেখান থেকে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাস ত্যাগ করলে আমরা করবো, তাছাড়া নয়। বিকেল ৫টার মধ্যে নোটিশটি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আন্দোলন চলবে। শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না। 

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950