গুচ্ছের চূড়ান্ত ভর্তি ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সম্পর্কে যা জানা গেল

৩০ জুন ২০২৬, ০৯:৩৩ PM
জিএসটি গুচ্ছ ভর্তি

জিএসটি গুচ্ছ ভর্তি © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ (জিএসটি) পদ্ধতিতে ভর্তি হওয়া ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে পারে আগামী ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ জুলাই থেকে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। 

তিনি বলেন, এখন চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়েছে। আগামী ৪ এবং ৫ জুলাই আরেকটি মেধাতালিকা প্রকাশ করা হতে পারে। সে অনুযায়ী প্রাথমিক ভর্তি সম্পন্নের পর ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চূড়ান্ত ভর্তি চলবে এবং ১৫ তারিখ থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। 

চূড়ান্ত ভর্তির পরেও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন অন রাখা হবে কি না প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়টি নির্ভর করবে চূড়ান্ত ভর্তি শেষে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কয়টি আসন ফাঁকা থাকবে তার ওপর। এখন পর্যন্ত ৬/৭ টি বিশ্ববিদ্যালয়ে আসন একদমই ফাঁকা নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতেও ১০-১২ টি করে আসন ফাঁকা রয়েছে। আশা করা যাচ্ছে আরেকটি মাইগ্রেশনের পর এগুলোও ফিলাপ হয়ে যাবে। 

তিনি আরও বলেন, পরবর্তী মাইগ্রেশনের পর যদি দেখা যায় যে, মাত্র ২-৩টি আসন ফাঁকা থাকছে, তবে তার জন্য নতুন করে আর ভর্তির ব্যবস্থা করা নাও হতে পারে। এটি নির্ভর করবে চূড়ান্ত ভর্তির পর কতটি আসন ফাঁকা থাকছে আর কোন বিশ্ববিদ্যালয় এটি চাচ্ছে কিনা তার উপর। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, গুচ্ছ কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬