জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রয়োজন যেসব কাগজ

০৫ মে ২০২৬, ১২:৪৩ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ১২:৫৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফরম পূরণ কার্যক্রম আজ মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হয়েছে। অনলাইন ভর্তি ফরম পূরণ কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত রবিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন। ভর্তি জন্য বেশ কিছু কাগজের প্রয়োজন হবে শিক্ষার্থীদের। 

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন কীভাবে, সেসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি ৫ মে থেকে ১৭ জুনের মধ্যে সংগ্রহ করতে হবে। 

এ জন্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনে যেতে হবে। সেখান থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা (এক হাজার এক শ ত্রিশ) সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৬ থেকে ১৮ মের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ৬ থেকে ১৯ মের মধ্যে নিশ্চয়ন করতে হবে।

যেসব কাগজ প্রয়োজন
অনলাইন আবেদন ফরম, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট, এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট, এইচএসসি প্রশংসাপত্র, এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি ২ থেকে ৩ কপি।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। ভর্তি পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধাতালিকায় মানবিক বিভাগের পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছেন ৫১ হাজার ৩৪ পরীক্ষার্থী।

এসএমএসের মাধ্যমে ফল জানতে- nu athn Aplication ID টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষযক ওয়েবসাইটের Honour’s Tab–এ গিয়ে Admission Test Result অপশনে যেতে হবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus (Honours)/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9