গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

১০ এপ্রিল ২০২৬, ১২:০৮ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১২:২১ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন মোট ১ লাখ ৬৬ হাজার ১০২ জন পরীক্ষার্থী। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে চলতি শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি যুদ্ধ। 

এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এসব তথ্য জানিয়েছেন। 

এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ জন আবেদন করেছেন।

প্রশ্ন দেখুন এখানে

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এবার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

 

ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, কক্সবাজারে যাওয়াসহ তিন শর্ত এসএস…
  • ১০ এপ্রিল ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদনের সুযোগ…
  • ১০ এপ্রিল ২০২৬
‘নারী সেজে আর ভিডিও বানাবেন না’— ছাত্রদলের পদ হারানো রেদোয়া…
  • ১০ এপ্রিল ২০২৬
আবেদনের যোগ্য না হয়েও হজ মেডিকেল টিমে যুক্ত হলেন নার্স
  • ১০ এপ্রিল ২০২৬
আইইউবিতে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে দুই দিনের আন্তর্জাতি…
  • ১০ এপ্রিল ২০২৬
ট্রাম্পের সঙ্গে ইরান যুদ্ধ ও গ্রিনল্যান্ড দ্বন্দ্বে হুমকির…
  • ১০ এপ্রিল ২০২৬
close