ভর্তি পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই ইবি কেন্দ্রে ভর্তিচ্ছুদের ভিড়

১০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ AM
কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা

কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এ ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘন্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা। 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৯টা থেকেই কেন্দ্রের আশেপাশে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন ঘটে। গত ২৭ মার্চ থেকে সি ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হওয়া এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশিসংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে আজ যা ১১ হাজারের অধিক।

এতে কেন্দ্রের প্রবেশমুখে পরীক্ষার্থীদের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টার পরপরই তল্লাশি করে করে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোন বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর দেড় থেকে দুই ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা। 

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষায় আনসার, র‍্যাব ও পুলিশের টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য চলছে ভ্রাম্যমাণ আদালতের সার্বক্ষণিক নজরদারি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ‘ভর্তি পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই কেন্দ্রে প্রবেশ করছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে বলে এখনো খবর পাইনি। আমরা প্রক্টরিয়াল বডি এবং সিকিউরিটি সেল সবসময় প্রস্তুত রয়েছি৷ প্রশাসনের পক্ষ থেকেও আমরা নিরাপত্তা নিশ্চিতে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আশা করি সুন্দরভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ 

 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9