গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল দেখবেন যেভাবে

২৮ মার্চ ২০২৬, ০৬:৪২ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৭:৪২ PM
ভর্তি পরীক্ষা দিয়ে বের হচ্ছেন শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষা দিয়ে বের হচ্ছেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার (২৯ মার্চ) রাতে প্রকাশিত হতে পারে।  দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।  পরীক্ষার্থীরা গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারবেন।  

ফল দেখবেন যেভাবে: 
প্রথমে গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://gst.admissions.com.bd) প্রবেশ করতে হবে। এরপর সাইনইন পেজে গিয়ে নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন সম্পন্ন হলে ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলেই ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন। 

প্রসঙ্গত, শুক্রবার (২৭ মার্চ) দেশের ২১ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২৫ হাজার ২১৬ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৬০৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৭৭ দশমিক ৭৫ শতাংশ।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাথরুমে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, আটক প্রাথমিকের শিক্ষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণসহ ৯ …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬