ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ PM
অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষদের নোটিশ বোর্ডে এ ফল প্রকাশিত হয়। এর আগে, গত ২১ জানুয়ারি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়।

এদিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে গত ২৭ জানুয়ারি থেকে। এটি চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভর্তি–ইচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীকে ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। এ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয়–মনোনয়ন দেওয়া যাবে না।’

এতে আরও বলা হয়, ‘মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণ প্রার্থীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে ফরমটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে। কোটার আবেদনপত্রের সাথে অবশ্যই বিষয় পছন্দক্রম (Online থেকে Download করা) ফরম জমা দিতে হবে।’

এর আগে, ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ২০ জানুয়ারি প্রকাশ করা হয়। এই ইউনিটে ২ হাজার ৯৩৪টি (বিজ্ঞান ৯৬২, ব্যবসায় শিক্ষা ২৭৮, মানবিক ১৬৯৪) আসনে ভর্তি হওয়ার জন্য ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।   

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬