কৃষি গুচ্ছের প্রথম অপেক্ষমান তালিকায় ৭ হাজারের বেশি শিক্ষার্থী

০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ PM
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের লোগো

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে ৯টায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। প্রাপ্ত ফলাফল থেকে পাওয়া তথ্যমতে, প্রথম অপেক্ষামান তালিকায় রয়েছেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী।

এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় কাটমার্ক নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। পরীক্ষায় সর্বোচ্চ  ৯৩.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন  ফেরদৌস আহমেদ নামে এক শিক্ষার্থী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য ও ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় ৮৮ হাজার ২২৮ পরীক্ষার্থী (৯১.০৪%)  উপস্থিত ছিলেন। এটি কৃষি গুচ্ছের এ যাবতকালের সর্বোচ্চ উপস্থিতি। এর আগে কৃষিগুচ্ছের কোনো পরীক্ষায় এত শিক্ষার্থী উপস্থিত ছিল না।

এর আগে গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের সময়সীমা ঘোষণা …
  • ১৫ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!
  • ১৫ জুলাই ২০২৬
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৭১
  • ১৫ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী আর নেই
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান…
  • ১৫ জুলাই ২০২৬
জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence