কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু

০৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা © টিডিসি ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ২টায় ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা চলবে বেলা ৩টা পর্যন্ত। এর আগে, বেলা ১টা থেকে কেন্দ্রে প্রবেশ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করানো হয়। 

এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭০১ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ২৪ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।  

কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে। 

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬