খুবি ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে

২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চার ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

ফল দেখুন এখানে

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)। এরপর মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এদিকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধানরা নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ভর্তি কমিটির অন্যান্য সদস্যরা। 

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬