ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার পর বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্যটি নিশ্চিত করেছে। কিছুক্ষণের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলে সূত্রটি জানিয়েছে।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকালের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।’

এদিকে ওসমান হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠন তার মৃত্যুকে কেন্দ্র করে শোক ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

এই রাষ্ট্রীয় শোক পালন ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9