এমবিবিএস-বিডিএসে ভর্তি শুরু ৩০ ডিসেম্বর

১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। এটি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর যোগ করে মেধা স্কোর নির্ধারণ করা হয়। ওই স্কোরের ভিত্তিতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণ ফল সংশ্লিষ্ট আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে নির্বাচিতদের সনদ ও প্রমাণক যাচাইয়ের জন্য আগামী ১৮ ও ২১ ডিসেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে। যাচাই-বাছাইয়ে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে মনোনয়ন বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অধিদপ্তর।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9