মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৫১ বিদেশি শিক্ষার্থী, কোন দেশের কতজন?

১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন ৫১ বিদেশি শিক্ষার্থী। যার মধ্যে পাশ্ববর্তী দেশ ভারতের ৪২ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া নেপালের আছেন ৯ জন।

এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। এরমধ্যে মেধা পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের জাহাঙ্গীর আলম শান্ত। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হলি ক্রস কলেজের তাসনিয়া তৌফিক নাবিহা তার প্রাপ্ত নম্বর ৯১। তৃতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম কলেজের তাহমিদুল আলম। তার প্রাপ্ত নম্বর ৯০.৭৫।

এবারের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)। 

ফলের পরিসংখ্যান মতে, এবারে মেডিকেল ভর্তির ফলে এক তৃতীয়াংশই সেকেন্ড টাইমার। তাছাড়া ৮৮ জন পরীক্ষার্থী গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত রয়েছে।

জানা গেছে, কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮৫০ জন ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আর ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী সেকেন্ড টাইমার।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9