মেডিকেল ভর্তির ফলে এক তৃতীয়াংশই সেকেন্ড টাইমার, দেখুন পরিসংখ্যান

১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ PM
মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। © টিডিসি সম্পাদিত।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। এরমধ্যে মেধা পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এরা সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তি হতে পারবে।

ফলের পরিসংখ্যান মতে, এবারে মেডিকেল ভর্তির ফলে এক তৃতীয়াংশই সেকেন্ড টাইমার। তাছাড়া ৮৮ জন পরীক্ষার্থী গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত রয়েছে।

জানা গেছে, কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮৫০ জন ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আর ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী  সেকেন্ড টাইমার।

ফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। 

ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।

বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা …
  • ০৬ আগস্ট ২০২৬
নাটকের অবসান ঘটালেন দিওমান্দে
  • ০৬ আগস্ট ২০২৬
দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সব হাসপাতালে: হাইকোর্ট
  • ০৬ আগস্ট ২০২৬