মেডিকেল ভর্তি পরীক্ষার সময় বাড়ল

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ PM
মেডিকেল সরঞ্জাম

মেডিকেল সরঞ্জাম © সংগৃহীত

আগামী ১২ ডিসেম্বর দেশের ১৭টি কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার ভর্তি পরীক্ষার সময় ১৫মিনিট বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট, কলম, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল ৮টা থেকে ৯টা ৩০ এর মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর বাইরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর সহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়ি সহ অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। 

এতে আরও বলা হয়, পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

উল্লেখ্য, এ বছর সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫,৬৪৫ (এমবিবিএস ৫,১০০, বিডিএস ৫৪৫) এবং বেসরকারিতে ৭,৪০৬ (এমবিবিএস ৬,০০১, বিডিএস ১,৪০৫)। ফলে মোট এমবিবিএসে আসন ১১,১০১ এবং বিডিএসে ১,৯৫০। 

নবীনদের বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটির এআইএস বিভাগের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ক্ষু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভ্রমণ বিলে ‘কড়াকড়ি’, সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আইসিটি ও জাপানি ভাষা প্র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদনে ভুল তথ্য দেওয়া প্রধানরা কি শাস্তির আওতায় আসবেন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9