মেডিকেল-ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ কাল

০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল সোমবার অনলাইনে প্রকাশিত হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) এ বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

রবিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এতে সভাপতিত্ব করেন। বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৬টার পর শেষ হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমএন্ডডিসির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমিন, পরিচালক (চিকিৎসা শিক্ষা) মহিউদ্দিন মাতুব্বর, যুগ্মসচিব মল্লিকা খাতুনসহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামীকাল সোমবার অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরদিন অর্থাৎ মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ওইদিন থেকেই ভর্তি আবেদন শুরু হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার থেকে ভর্তি আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আর আবেদন ফি পরিশোধ করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত। এ তারিখ এক/দুইদিন বাড়ানো হতে পারে।’

​ঘুম থেকে উঠেই ব্রাশ, নাকি নাশতার পর? জেনে নিন সঠিক সময়
  • ২৫ অক্টোবর ২০২৬
ইরানে আজ হামলা হতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি
  • ২৫ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, সুযোগ পাবেন যারা
  • ২৫ অক্টোবর ২০২৬
সহজেই এইচএসসি ও সমমানের ফল দেখবেন যেভাবে
  • ২৫ অক্টোবর ২০২৬
টেকনাফের সৈকত থেকে টনকে টন শামুক-ঝিনুক পাচার, হুমকিতে জীববৈ…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬