বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি

২৫ অক্টোবর ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM
বুয়েট

বুয়েট © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল। তিনি বলেন, এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ কেবল লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তত থাকছে।

এবার ফলাফল খারাপ হয়েছে। এক্ষেত্রে আবেদনের জিপিএ নম্বর কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী তারা জিপিএ-৫ পেয়েছেন। আমাদের আবেদন যোগ্যতায় কোন পরিবর্তন আসছে না। জিপিএ-৫ ই লাগবে। পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে। যেটি আগেও ছিল।

জানা গেছে, বুয়েট প্রশাসন ভর্তি প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করে। প্রথম ধাপে ভর্তি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। পরের ধাপে ভর্তি সংক্রান্ত পুরো প্রক্রিয়া ভর্তি কমিটি এগিয়ে নেবে। এ প্রক্রিয়ায় অংশ হিসেবে মিটিংয়ের মাধ্যমে প্রস্তাবিত তারিখ ঠিক করবেন, যা অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থাপন করবেন তারা। কাউন্সিল সে তারিখ অনুমোদন করতে পারে কিংবা নতুন তারিখ নির্ধারণ করতে পারে।

এর আগে গত ১৮ অক্টোবর এবারের বুয়েট  দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‌‘ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে জানুয়ারি মাসের প্রথম দিকে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। শিগগিরই ভর্তি কমিটির সভা করে তারিখ নির্ধারণ করা হবে। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলে চূড়ান্ত হবে তারিখ।’

ট্যাগ: বুয়েট
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence