গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু আজ

২৯ জুন ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৪:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ রবিবার (২৯ জুন) থেকে শুরু হবে এ প্রক্রিয়া এবং চলবে ১ জুলাই পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে।

প্রাথমিক ভর্তি ফি (অনলাইনে পরিশোধযোগ্য) ২৯ জুন দুপুর ১২টা থেকে ৩০ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ৩০ জুন সকাল ১০টা থেকে ১ জুলাই বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে, এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না।

প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে (যেখানে মূল কাগজপত্র জমা আছে) আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে। 

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘স্টপ অল মাইগ্রেশন’ সম্পন্ন করলে, সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অন্যদিকে ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সম্পন্ন করলে বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগগুলো ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

ভর্তি পদ্ধতি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9