দ্বিতীয় ধাপের ভর্তি শেষে জাবিতে ৫৫০ আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৭ জুন ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৪:৫৫ PM
জাবি ক্যাম্পাস

জাবি ক্যাম্পাস © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয় ধাপে মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও ৫৫০টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি।

আজ মঙ্গলবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে ভর্তি শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীন ইউনিটভিত্তিক ছেলেদের ২৮৭টি এবং মেয়েদের ২৬৩টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬৫টি, ‘বি’ ইউনিটে ৯০টি, ‘সি’ ইউনিটে ১৮৪টি, ‘সি১’ ইউনিটে ৫টি, ‘ডি’ ইউনিটে ৮১টি, এবং ‘ই’ ইউনিটে ২৫টি আসন শূন্য। এসব আসনে ভর্তির জন্য মেধা ও উপস্থিতির ভিত্তিতে শিক্ষার্থীদের নতুন করে পছন্দক্রম ফরম পূরণ করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদনের সময় ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও পছন্দক্রমের ফরম (Choice Form) এর কপি সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন জমা নেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে পরবর্তী ধাপে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ১৮ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক আবেদন করতে হবে।

উল্লেখ্য, নির্ধারিত সময়সীমার মধ্যে সশরীরে আবেদন না করলে, পরবর্তীতে আর কোনো ধাপে ভর্তির জন্য বিবেচনা করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে বরিশালে সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  • ১৬ নভেম্বর ২০২৬
টাকা নেই, আমার টিকিটটাও কিনে দিন—মোদিকে কংগ্রেস নেতা শিবকুম…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950