ঢাবির গার্হস্থ্য অর্থনীতির ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের সময় বাড়ল একমাস

২৫ মে ২০২৫, ১২:১০ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০২:৫৩ PM
গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণের সময় একমাস বাড়ানো হয়েছে

গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণের সময় একমাস বাড়ানো হয়েছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের সময় একমাস বাড়ানো হয়েছে। আগামী ২৩ জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানও রবিবার (২৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে সবকিছু ঠিকমতো পূরণ করতে পারে, এ জন্য সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া সামনে ঈদের ছুটি। সব বিবেচনায় লম্বা সময় দেওয়া হয়েছে। 

এর আগে গত ১২ মে থেকে ২৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নতুন করে প্রায় একমাস সময় বাড়ানো হলো।  গত ৩ মে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয়েছে ১০ মে।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষায় পুনঃভর্তির ফল হতে পারে আজই, চলছে যাচাই-বাছাই

নতুন বার্তায় বলা হয়েছে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের সর্বশেষ তারিখ ২৩ জুন। উত্তীর্ন সকল শিক্ষার্থী লগইন করে ড্যাশবোর্ড থেকে ‘বিস্তারিত ফরম’ বাটনে ক্লিক করে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

বিস্তারিত তথ্য ওয়েবসাইট (collegeadmission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬