ঢাবির ব্যবসায় ইউনিটের পুনঃভর্তি ফল হতে পারে কাল 

২৪ মে ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১২:১১ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনঃভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার (২৫ মে) প্রকাশিত হতে পারে। 

শনিবার (২৪ মে) মুঠোফোনে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম ।

তিনি বলেন, আমরা কাজ করতেছি। ফলাফল হলেই তো হয় না। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কালকে না হলেও পরশু হবে। আমরা চেষ্টা করছি। ঈদের আগেই তো আমাদের সাবজেক্ট চয়েজের কাজটা করতে হবে।  

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেট গরমিল ধরা পড়ে। এই গরমিলের সমাধান দিতে না পারায় ২০ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগের বিরুদ্ধে কিছু ভর্তিচ্ছু আদালতে রিট করেন। 

এরপর হাইকোর্ট পরীক্ষার ফল প্রকাশে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি ২৩ মার্চ এক বিশেষ সভায় এমসিকিউ অংশের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদালতের অনুমতি চেয়ে আবেদন করে।

জানা যায়, প্রশ্নপত্রে ত্রুটির কারণে আদালতের নির্দেশে এই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পুনরায় ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ অংশে নেওয়া হচ্ছে এবং কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন—এ নির্দেশ আদালতের। এর পরেই গত ১৭ মে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাই অংশ নেয়।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9