বাংলাদেশে মেডিকেলে পড়ার সুযোগ পেলেন ১২৬ বিদেশি, কোন দেশের কতজন

২০ মে ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৩৬ PM
এবার ১২৬ বিদেশি শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন

এবার ১২৬ বিদেশি শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন © প্রতীকী ছবি

প্রতিবছর দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য ১২৬ বিদেশি শিক্ষার্থীকে কলেজ বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা–১ শাখার ওই নোটিশে বলা হয়েছে, সার্ক ও নন–সার্ক কোটায় দেশভিত্তিক মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে এই শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। সার্ক কোটায় এমবিবিএসে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভারতের ২২, পাকিস্তানের ২১, নেপালের ১৯, ভুটানের ২০ ও শ্রীলঙ্কার ১২ শিক্ষার্থী রয়েছেন। আর বিডিএসে সার্ক কোটায় পাকিস্তান, নেপাল ও ভুটান থেকে দুজন করে মোট ছয়জন ভর্তির সুযোগ পেলেন।

আরও পড়ুন: ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জনের গেজেট প্রকাশ, দেখুন এখানে

এ ছাড়া নন–সার্ক কোটায় এমবিবিএসে ভর্তির সুযোগ পেলেন ফিলিস্তিনের ১৫, মালয়েশিয়ার ৭, যুক্তরাষ্ট্রের ১ ও কানাডার ১ শিক্ষার্থী। সেই সঙ্গে বিডিএসে নন–সার্ক কোটায় ভর্তির সুযোগ পেলেন মালয়েশিয়ার দুই শিক্ষার্থী। সব মিলিয়ে নন–সার্ক কোটায় ২৬ বিদেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পেয়েছেন।

শিক্ষার্থীদের আগামী ১৫ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ দেশের দূতাবাস বা মিশনের মাধ্যমে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

* বিদেশি শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9