জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম হলেন মৌমিতা

২০ মে ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৩৬ PM
মৌমিতা আক্তার

মৌমিতা আক্তার © সংগৃহীত

জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করছেন ময়মনসিংহের ত্রিশালের মৌমিতা আক্তার। তিনি ত্রিশালের শুকতারা বিদ্যানিকতনের মেধাবী ছাত্রী। মৌমিতা ত্রিশাল পৌরসভার বাসিন্দা ব্যবসায়ী এমদাদুল হক ও সাবেক ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: তাসলিমা আক্তারের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, মৌমিতা শুকতারা বিদ্যানিকেতন থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ত্রিশাল সরকারি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে ২০২৪ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানুষের সেবা করার। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন: নতুন করে আরও ৯টি ‘সরকারি স্কুল অ্যান্ড কলেজ’ চালুর উদ্যোগ

মৌমিতা আক্তার বলেন, ‘ছোটবেলা থেকে  বাবা-মা ও আমার স্বপ্ন ছিল নার্স হয়ে মানুষের সেবা করব। সে স্বপ্নপূরণের সুযোগ তৈরি হয়েছে। বাবা-মা আমার জন্য অনেক কষ্ট করেছে। তাদের ইচ্ছা, আমি যেন দেশের সেরা প্রতিষ্ঠান থেকে নিজের প্রাতিষ্ঠানিক কারিকুলাম কৃতিত্বের সঙ্গে শেষ করে মানুষের সেবা করার সুযোগ পাই।’

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬