ঢাবির ব্যবসায় শিক্ষার পুনঃভর্তি পরীক্ষায় অংশ নিতে লাগবে নতুন প্রবেশপত্র

১৭ মে ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ২৪ মে ২০২৫, ১২:০৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ অংশের পুনঃভর্তি পরীক্ষা আজ শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিকের বাণিজ্য শাখার শিক্ষার্থীরা বিকেলে ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ পরীক্ষায় অংশ নেবেন। নতুন প্রবেশপত্র ডাউনলোড ছাড়া এ পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে, যে সব শিক্ষার্থী ১৭ মে’র ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের পুনঃপরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করেননি, তাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। নতুন ডাউনলোডকৃত প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

এর আগে এক বার্তায় বলা হয়, ১৭ মে (শনিবার)  বিকেল ৩টা হতে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পুনঃপরীক্ষা (শুধু এমসিকিউ অংশ) অনুষ্টিত হবে। শুধু বিগত ৮ ফেব্রুয়ারির পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে। আসনবিন্যাস পরীক্ষার দুদিন আগে ওয়েবসাইটে ও প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস করে জানা যাবে।  

এর আগে গত ১৫মে বিকেলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পুনঃভর্তি পরীক্ষা (শুধু এমসিকিউ) অনুষ্ঠিত হবে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের যারা উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কেবল তারাই এদিনের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে পারবেন। 

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদেরকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নতুন সংগৃহীত পুনঃপ্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নতুন পুনঃপ্রবেশপত্রে রোল নম্বর অপরিবর্তিত থাকবে। ডাউনলোডের শেষ সময় শনিবার বেলা ২টা পর্যন্ত।

জানা যায়, প্রশ্নপত্রে ত্রুটি থাকার প্রেক্ষিতে আদালতের নির্দেশনায় এ ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৬ এপ্রিল ঢাবির অনলাইনে ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিতে এমসিকিউ পরীক্ষা হয় ৬০ নম্বরের আর লিখিত পরীক্ষা হয় ৪০ নম্বরে। তবে প্রশ্নপত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেটে গরমিল দেখা যায়। পরে এ বিষয়ে কোনো কার্যকরী সমাধান বের করতে পারেনি প্রশাসন। এর মধ্যে গত ২০ এপ্রিল পরীক্ষার ফলাফল ঘোষণার চেষ্টা করলে হাইকোর্টে রিট করেন ভর্তিচ্ছুদের একটি অংশ। 

রিটে এমসিকিউ পরীক্ষা পুনরায় নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে জানতে চাওয়া হয়। পরে হাইকোর্ট ফল প্রকাশে দুই মাসের স্থগিতাদেশ দেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা গত ২৩ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটে শুধু এমসিকিউ পরীক্ষা নেওয়ার বিষয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর পুনরায় পরীক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আদালতে আবেদন করা হয়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9