গুচ্ছের ‘এ’ ইউনিটে ৮৪.৭৫ পেয়ে প্রথম হলেন সানজিদা আক্তার

১৩ মে ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ১২:৪৬ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটের পর থেকে ফলাফল ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছুরা লগইন করে ফল জানতে পারবেন। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিন বিকেল ৩টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহ্বায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। 

জানা গেছে, প্রকাশিত ফলে ৮৪.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সানজিদা আক্তার উর্মি। তিনি ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় দিয়েছিলেন। এই  ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ  ২৫ হাজার ৫৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪২৫ জন (শতকরা ৪৫ দশমিক ৭৪ শতাংশ) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১২৮ জন ( শতকরা ৫৪ দশমিক ২৬ শতাংশ)। এবার অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১৬১ জন  (শতকরা ১২ দশমিক ০২ শতাংশ)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। 

আরো পড়ুন: গুচ্ছের ‘এ’ ইউনিটের পাসের হার ৪৫.৭৪, ফল দেখুন এখানে

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’,  ২ মে, ‘বি’ এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে। 

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬