ঢাবির মেধা তালিকায় বিজ্ঞান ইউনিটে সেরা দশ যারা

২৪ মার্চ ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৮ PM
উপরের বাম থেকে তালিকার ১ম শুরু এবং ডানের একদম শেষে ১০ম জন

উপরের বাম থেকে তালিকার ১ম শুরু এবং ডানের একদম শেষে ১০ম জন © টিডিসি সম্পাদিত

হাজারো পরীক্ষার্থীর মধ্যে দেশসেরা মেধাবীরাই ঢাবিতে ভর্তির সুযোগ পান। ভর্তি পরীক্ষার কঠিন ধাপ পার হয়ে যারা মেধা তালিকার ১ম, থেকে ১০ম স্থানে অবস্থান করেন তারা নিঃসন্দেহে সেরাদের সেরা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়  এ বছর মোট পাস করেছে ৭ হাজার ৪৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৬ হাজার ৯২২জন, মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন।

এবার ক ইউনিটে বিজ্ঞানে প্রথম মাহমুদুল হাসান ওয়াসিফ। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী, ২য় স্থান মো. রেদওয়ান। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী, ৩য় স্থান আরিশা নাওয়ার। তিনি সরকারি এমসি কলেজের সাবেক শিক্ষার্থী, এবং ৪র্থ স্থান কাজী ফাহিন আবরাজ আবির। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

এছাড়াও ঢাবির ক ইউনিটে বিজ্ঞানে ৫ম স্থান স্বপ্নীল দাস। তিনি সরকারি এম এম কলেজ খুলনার সাবেক শিক্ষার্থী ছিলেন। ৬ষ্ঠ স্থান সাজিদ আহসান। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী, ৭ম স্থান অধিকার করেছেন আদ্রিতা সাহা। তিনি ঢাকা কমার্স কলেজের সাবেক শিক্ষার্থী। ৮ম স্থান সাদ আহমেদ। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী, ৯ম স্থান অধিকার করেছেন শাফকাত রহমান, তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী, এবং ১০ম মেধাতালিকায় স্থান পেয়েছে তাসিন আহমেদ নিহাল। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের বিপরীতে লড়ে ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ‘এআই’ ব্যবহার নিষিদ্ধ করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬