রাবি ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের পছন্দ কেন্দ্রেই পরীক্ষা

০৭ মার্চ ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের প্রথম পছন্দ কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (৭ মার্চ) সকালে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

আরও পড়ুন: রুয়েট ভর্তি পরীক্ষা: মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম শুরু শনিবার

তিনি বলেন, ‘আসনবিন্যাসের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি। ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি উপকমিটির মিটিং আহ্বান করি। সেখানে সিদ্ধান্ত হয় যে, আসন্ন ভর্তি পরীক্ষায় ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে।’

তিনি আরও বলেন, প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬