রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিতে চূড়ান্ত যত আবেদন পড়ল

০৪ মার্চ ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায়। তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৪১৫টি।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে তথ্যটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। 

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

আবেদন জমা হওয়ার বিষয়ে তিনি বলেন, তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৪১৫টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৯৬ হাজার ১৬২টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৪২ হাজার ৪৩৩টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৯৮ হাজার ৮২০টি। 

প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। 

বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950