বুয়েটে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, যত আবেদন পড়ল

১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির জন্য প্রাক‌-নির্বাচনী পরীক্ষার আবেদন আজ শনিবার (১৪ ডিসেম্বর) শেষ হচ্ছে। এ পর্যন্ত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এ পরীক্ষার পর দ্বিতীয় ধাপে মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য আলাদাভাবে ফি দিতে হচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ভর্তিবিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ হাজারের বেশি আবেদন পড়েছে। এ সংখ্যা আজ আরও বাড়বে। এর মধ্যে ২৪ হাজার শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষার সুযোগ দেওয়া হবে। আবেদনের সময় আর বাড়বে না।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ আবেদন শেষ হলেও মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ হবে ১৫ ডিসেম্বর বেলা ৩টায়। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি। 

এবার ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকবে। আর ‘খ’ গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। আবেদনকারীদের অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। 

আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ট্রাম্পকার্ড হলো ইংরেজি ও সাধারণ জ্ঞান

পরবর্তীতে যে সব আবেদনকারী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন, তাদেরকে ‘ক’ গ্রুপের জন্য ৮০০ এবং ‘খ’ গ্রুপের জন্য ১ হাজার টাকা দিতে হবে। এ টাকা জমা দিয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরবর্তীতে মূল ভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না।

প্রাক‌-নির্বাচনী পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি গ্রহণ করা হবে। এর মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। বিস্তারিত তথ্য www.buet.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9