কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১২ AM
লোগো

লোগো © সংগৃহীত

কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই আসনবিন্যাস প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস দেখুন এখানে।

আরও পড়ুন : ঢাকায় দিনদুপুরে পুলিশ পরিচয়ে ঢাবি ছাত্রীকে অপহরণ

এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবার মোট ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় আবেদন করেছেন। আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩৫৩৯টি। সেই হিসেবে কৃষি গুচ্ছের একটি আসনের জন্য প্রায় ২৩ ভর্তিচ্ছু লড়বেন।

জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950