চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রাখার পক্ষে ভিসি

১৯ এপ্রিল ২০২২, ০৬:৫৩ PM
 অধ্যাপক ড. শিরীণ আখতার ও চবি লোগো

অধ্যাপক ড. শিরীণ আখতার ও চবি লোগো © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই অভিমত ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এই বছর শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সুযোগ দেওয়ার বিষয়ে আমরা পজিটিভলি চিন্তা করছি। তবে এটি আমার একার সিদ্ধান্তের বিষয় না। আমাদের উপ-উপাচার্য এবং ডিনদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চবি উপাচার্য আরও বলেন, সেকেন্ড টাইম এবং সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়ে ইউজিসি আমাদের একটি চিঠি দিয়েছিল। সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী রবিবার (২৪ এপ্রিল) আমাদের ডিনদের সাথে একটি সভা রয়েছে। ওই সভায় এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন: ‘প্রয়োজনে লাশ হব, তবুও হল-ক্যাম্পাস ছাড়ব না’

এর আগে চবিতে সেকেন্ড টাইম রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, আমরা চাই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বিষয়টি কথা বলবো। সেখানে যেন সেকেন্ড টাইম রাখা হয় সেজন্য তাদের অনুরোধ করা হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসএসসি ২০১৭ ও ২০২০ সালে এইচএসসি ইমপ্রুভমেন্ট দেয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত জানিয়ে প্রফেসর দিল আফরোজা বেগম আরও বলেন, আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে এইচএসসি পাসের পূর্ববর্তী তিন/চার বছর আগে এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহগণের সুযোগ পাচ্ছেন। যদি এই বিশ্ববিদ্যালয়গুলো এসএসসি ২০১৭ ব্যাচকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে গুচ্ছে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকেও শিক্ষার্থীদের সুযোগ দেওয়া উচিত।

দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9