সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২২ জানুয়ারি ২০২২, ০৮:২৯ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

পরিস্থিতির ভিন্নতার কারণে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া হয়েছে। তাদের সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়া কতটা যৌক্তিক সেটি ভেবে দেখা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সিলেবাসের আলোকে এইচএসসি পরীক্ষা হয়েছে সেই সিলেবাসের আলোকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগেরবার পরিস্থিতি ভিন্ন ছিল। সেবার শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। তবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল। সেজন্য সেবার পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল। তবে এবার যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে তাই এই সিলেবাসের আলোকেই এবার ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে অ্যাসাইনমেন্ট চলবে: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি বলেন, আমি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমিডিসি) প্রধানের সাথে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি। আমি আশা করছি নিশ্চয়ই তারা এটা বিবেচনা করবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থী বান্ধব সরকার। তাই সরকার শিক্ষার্থীদের কল্যাণ হয় এমন সিদ্ধান্তই সব সময় নিয়ে থাকে। আশা করছি সকল মহল শিক্ষার্থীদের পক্ষে যায় এমন সিদ্ধান্তই নেবে।

আরও পড়ুন: আমার প্রিয় বিশ্ববিদ্যালয়টি ভালো নেই: মুহম্মদ জাফর ইকবাল

এর আগে গত সোমবার ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় আগের নিয়মেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভা শুরুর পর পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি উত্থাপন করেন। তবে অধিকাংশ সদস্য এর বিপক্ষে মত দেন। ফলে পূর্বের নিয়মেই সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9