মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত: শিক্ষামন্ত্রী

২১ জানুয়ারি ২০২২, ০৬:৪৩ PM
ভর্তি পরীক্ষার্থী ও ডা. দীপু মনি

ভর্তি পরীক্ষার্থী ও ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু এবার এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে; সেহেতু সেই সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মেডিকেল যদিও আমার সাথে সম্পর্কিত না তবুও যেহেতু এবার সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে তাই ওই সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে

তিনি বলেন, আগেরবার পরিস্থিতি ভিন্ন ছিল। সেবার শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। তবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল। সেজন্য সেবার পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল। তবে এবার যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে তাই এই সিলেবাসের আলোকেই এবার ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

ডা. দীপু মনি বলেন, আমি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমিডিসি) প্রধানের সাথে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি। আমি আশা করছি নিশ্চয়ই তারা এটা বিবেচনা করবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থী বান্ধব সরকার। তাই সরকার শিক্ষার্থীদের কল্যাণ হয় এমন সিদ্ধান্তই সব সময় নিয়ে থাকে। আশা করছি সকল মহল শিক্ষার্থীদের পক্ষে যায় এমন সিদ্ধান্তই নেবে।

আরও পড়ুন: যে সিলেবাসে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা

এর আগে গত সোমবার  ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় আগের নিয়মেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়। 

বৈঠক শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। এছাড়া আগের নিয়মেই ভর্তি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, সভা শুরুর পর পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি উত্থাপন করেন। তবে অধিকাংশ সদস্য এর বিপক্ষে মত দেন। ফলে পূর্বের নিয়মেই সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9